- প্রকাশিত: ২১ জুলাই ২০২৫ ০৯:৩৯ পিএম
হিজলায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে, ভূমিহীনদের সংবাদ সম্মেলন।
মোহাম্মদ দেলোয়ার হোসেন (হিজলা প্রতিনিধি) বরিশালের হিজলা উপজেলার তৎকালীন কুচাইপট্টি ইউনিয়নের চর বিশকাটালী মৌজার ৪নং সিটের প্রায় ৭শত একর জমি প্রকৃত মালিকদের ফিরিয়ে দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বঞ্চিত ভুক্তভোগী কৃষকেরা। ২১ জুলাই (সোমবার) সকাল ১১টায় হিজলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা তাদের দাবি জানান।
ভুক্তভোগী কৃষকদের দাবি ১৯৯১ থেকে ৯৩ সালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমিহীন কৃষকদের স্থায়ী বন্দোবস্ত দেয়া হয়।
কৃষকদের দাবি, তারা ২০০৮ সাল পর্যন্ত ওই জমিতে চাষ করে নিজেদের জীবিকা নির্বাহ করে আসছিলেন। কিন্তু ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের চিহ্নিত সন্ত্রাসী, ভূমিদস্যুরা তাদের জমি দখল করে নেয়।
লিখিত বক্তব্যে মাহফুজ মাতুব্বর বিষয়টি নিয়ে কৃষকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, সরকারি বন্দোবস্ত পাওয়া জমির মালিকদের প্রতিনিধি মাহফুজ মাতুব্বর। তিনি দাবি করেন, এক সময় বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়নের আওতাধীন বর্তমান শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের চর বিশকাটালী মৌজার প্রায় ৭শত একর জমি সরকারিভাবে বন্দোবস্ত দেয়া হয়। কিন্তু বিগত আওয়ামী সরকারের আমলে শরীয়তপুর জেলা যুবলীগের ভাইস সহ-সভাপতি কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন স্বপনের ভাই, শীর্ষ ভূমিদস্যু কুচাইপট্টি ইউনিয়ন আওয়ামি লীগের সহ-সভাপতি খোকন (খোকা) বেপারী কৃষকদের জমি জোরপূর্বক দখল করে নেয়।
হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামের আবুল হাসেম দাবি করেন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন জায়গায় গিয়েছে, কিন্তু ১৭ বছরেও কোন সমাধান পাইনি। তার মতে, খোকা বেপারী সাথে কথাবার্তার সময়, রহস্যজনক কারণে প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। চরজানপুর গ্রামের গনি পাল দাবি করেন, বর্তমানে খোকা বেপারী জমির কিছু অংশ ছাড়তে চাইলেও স্থানীয় বিএনপি নেতা সুমন মৃধা সেই জমি নিজের কব্জায় নিতে চাইছেন।এই বিষয়ে কৃষকরা প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন। সুমন মৃধা দাবি করেন, এগুলো রাজনৈতিকভাবে হেয় প্রতিপূর্ণ করার জন্য আমার নাম জড়ানো হচ্ছে, তিনি ভোগ করেন না।এ বিষয়ে কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শরীয়তপুর জেলা যুবলীগের সহ-সভাপতি নাসির উদ্দিন স্বপনের বড় ভাই খোকন বেপারী দাবি করেন, অন্য মানুষের কোন জমি তিনি দখল করেন নি যা দখলে আছে সেই সম্পত্তি সম্পূর্ণ ক্রয়িকৃত সম্পত্তি। তিনি আরো বলেন আওয়ামী লীগ তকমা দিয়ে আমাকে হ্যায় হে প্রতিপন্ন করার চেষ্টা করছে।
এই বিভাগের আরো খবর
-
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় উচ্চ ফলনশীল বিনা তোষাপাট-১ জাতের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)...
-
ভোলা।।ভোলা ভোলার চরনোয়াবাদ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি অসহায় পরিবারকে পৈতৃক ভিটা থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে। প্রভাবশালী চক্রের...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অভিযান চালিয়ে দক্ষিণ বাংলা গেষ্ট হাউজ থেকে ৫নারীসহ ১১জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। এসময় তাদেরকে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!