- হিজলা প্রতিনিধি
- প্রকাশিত: ২ জুন ২০২৬ ১০:১৬ পিএম
হিজলা উপজেলায় নদী ভাঙন রোধে মানববন্ধন কর্মসূচি
বরিশালের হিজলা উপজেলার গৌরনদী ইউনিয়নে মেঘনার নদী ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী নদী ভাঙনের কারণে ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ করেন।
মঙ্গলবার সকাল দশটায় গৌরবদী ইউনিয়নে সাধারণ জনগণের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নদী ভাঙনের কারণে উপজেলার বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হলেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিবছর বর্ষা মৌসুমে মেঘনা নদীর তীব্র স্রোতে বিভিন্ন এলাকা বিলীন হয়ে যাচ্ছে। এতে অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে।
তাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং হিজলা মেহেন্দিগঞ্জ আসনের সাংসদ ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসানের দৃষ্টি আকর্ষন করেন।যাতে এই অবহেলিত জনগোষ্ঠীর নদী ভাঙ্গন রক্ষায় পদক্ষেপ গ্রহণ করেন।
মানববন্ধন থেকে দ্রুত নদী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ, জিও ব্যাগ ফেলা এবং ভাঙন কবলিত এলাকায় জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবিও জানান বক্তারা।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন, উত্তর জেলা বিএনপির সদস্য আফসার উদ্দিন হাওলাদার, বিএনপির নেতা বেলাল জমাদার,যুবদলের সাবেক সভাপতি দেওয়ান সালাউদ্দিন রিমন, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান গিয়াস উদ্দিন, যুবদল নেতা জহির রায়হান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মানববন্ধন কর্মসূচিতে সার্বিক সহযোগিতা ও পরিচালনা করেন গৌরবদী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলাইমান জমাদার।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিআন্তর্জাতিক গবেষণা ডাটাবেজ ‘স্কোপাস’ (Scopus)-এর ইনডেক্সড গবেষণা প্রকাশনার সংখ্যার দিক থেকে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে শীর্ষে...
-
যবিপ্রবি প্রতিনিধিঃবাংলাদেশ রসায়ন সমিতির উদ্যোগে এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রসায়ন বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘১৬তম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!