- প্রকাশিত: ৬ জুন ২০২৫ ০৩:৪৩ এএম
হবিগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত
হবিগঞ্জে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ বেজুড়া গ্রামের রেনু মিয়ার ছেলে নয়ন মিয়া (৪২) ও পিয়াইম গ্রামের মহারাজের ছেলে ফটিক মিয়া (৩৫)। আহতরা হলেন- প্রদীপ (৪০), অসিম (২৫) ও রিপনকে (২০)। গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নয়ন মিয়ার মরদেহ স্বজনরা নিয়ে গেছেন। ফটিক মিয়ার মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
বরিশালের বানারীপাড়ায় গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। দিবসটি উপলক্ষে বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, সংসদে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং জুলাই সনদ বাস্তবায়নে সরকার...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল খেলা দেখানোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। জানা যায়,...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!