- প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৩৮ পিএম
গৌরনদীতে রোগীবাহী অ্যাম্বুলেন্স দূর্ঘটনায় চালক নিহত
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ রোগীবাহি অ্যাম্বুলেন্সের সঙ্গে মালবাহী অবৈধ পেকুর মুখোমুখি সংঘর্ষে অ্যাম্ব্যুলেন্স চালক নাইমুল ইসলাম (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়েছে। এঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা রোগী সহ মোট সাতজন আহত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর বারটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া মোল্লাবাড়ির সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত নাইমুল চট্টগ্রামের মীরসরাই উপজেলার বাসিন্দা।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন-ঢাকা থেকে রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশাল ফিরছিলেন বিসমিল্লাহ অ্যাম্বুলেন্স সার্ভিস। পথিমধ্যে মহাসড়কের মাহিলাড়া মোল্লা বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা মালবাহি পেকুর সাথে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই চালক নাইমুল ইসলাম (৩৫) নিহত হন। এছাড়াও অ্যাম্বুলেন্সে থাকা যাত্রী ভোলার দৌলতখান এলাকার মো. ইব্রাহীম, আসমা বেগম, ইয়াকুব হোসেন, সুমি বেগম, সানজিদা খানম, পেকুর চালক গৌরনদী উপজেলার বাসিন্দা শাকিল হোসেন ও প্রদীপ গুরুত্বর আহত হয়। খবরপেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানিয়েছেন, ঢাকা দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করার পাশাপাশি নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
এই বিভাগের আরো খবর
-
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানীপ্রতিনিধি ঃপিরোজপুরের ইন্দুরকানীতে দোকান ঘর দেওয়াকে কেন্দ্র করে ওয়ার্কসপ ব্যবসায়ীর উপর হামলায় আহত -৬ । শুক্রবার (২৭...
-
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ইতিহাস-ঐতিহ্য ও জ্ঞানী-গুণীর চারণভূমি বরিশালের বানারীপাড়ার কৃতি সন্তান আলী আহমদ বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পাওয়ার গৌরব অর্জন...
-
স্টাফ রিপোর্টারঃবরগুনার বামনা উপজেলায় ট্যালেন্টপুলে জুনিয়র বৃত্তি অর্জন করে চমক সৃষ্টি করেছেন আপন ভাই-বোন। তাদের এ কৃতিত্বে আনন্দের জোয়ার বইছে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!