শিরোনামঃ

গৌরনদী পৌর এলাকায় বেড়েছে বেওয়ারিশ কুকুরের উৎপাত


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:


বরিশালের গৌরনদী পৌর এলাকায় বেওয়ারিশ কুকুরের উৎপাত বেড়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পৌর এলাকার ঐতিহ্যবাহী টরকী বন্দর, গৌরনদী পৌরসভার সামনের সড়ক থেকে শুরু করে প্রয়াত উপজেলা চেয়ারম্যান শাহে আলম খানের বাড়ির সড়ক পর্যন্ত বিভিন্ন স্থানে দলবেঁধে ঘুরে বেড়াচ্ছে এসব কুকুর।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিন-রাত বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণে পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের চলাচলে সৃষ্টি হচ্ছে বাড়তি ভোগান্তি।


টরকী বন্দরের ব্যবসায়ী এসএম মিজান সহ একাধিক ব্যবসায়ীরা জানিয়েছেন, বন্দর থেকে প্রতি রাতে যাতায়তের সময় মোটরসাইকেল চালকদের পিছু ধাওয়া করে বেওয়ারিশ কুকুরগুলো।এতে অনেকেই আতংকিত হয়ে পড়েন। কখনো কখনো কুকুরের দল একে অপরকে ধাওয়া করতে গিয়ে পথচারীদের জন্যও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। দীর্ঘদিন ধরে বেওয়ারিশ কুকুরের উৎপাত থাকলেও বিষয়টি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ চোখে পরছেনা। জননিরাপত্তার কথা বিবেচনা করে বেওয়ারিশ কুকুরের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিৎ।


এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম জানিয়েছেন, বেওয়ারিশ কুকুরগুলোকে অতিশীগ্রই জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?