- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২৭ জুন ২০২৬ ০৫:০৩ পিএম
গৌরীপুর উপজেলা চত্বরে বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ‘মানবতার দেয়াল’ কার্যক্রম অনুষ্ঠিত
গৌরীপুর, ময়মনসিংহ: সমাজে মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক দায়বদ্ধতা জোরদার করার লক্ষ্যে বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এর উদ্যোগে আজ ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা চত্বরে ‘মানবতার দেয়াল’ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ তাদের ব্যবহার উপযোগী অতিরিক্ত পোশাক মানবতার দেয়ালে রেখে যেতে পারবেন এবং যাদের প্রয়োজন তারা সেখান থেকে বিনামূল্যে ও সম্মানের সঙ্গে পোশাক সংগ্রহ করতে পারবেন। এ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো পোশাকের অপচয় রোধ, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করা।
অনুষ্ঠানটি সমন্বয় করেন বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রোগ্রাম সমন্বয়কারী স্নিগ্ধা দেব।
এ সময় বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রোগ্রাম সমন্বয়কারী স্নিগ্ধা দেব বলেন, “মানবতার দেয়াল শুধু একটি কার্যক্রম নয়, এটি মানবিকতার একটি প্রতীক। আমাদের অনেকের ঘরে এমন পোশাক রয়েছে যা ব্যবহার করা হয় না, অথচ সেই পোশাকই অন্য একজন মানুষের প্রয়োজন পূরণ করতে পারে। আমরা চাই সমাজের প্রতিটি মানুষ এই উদ্যোগে সম্পৃক্ত হোক এবং যার যার সামর্থ্য অনুযায়ী অসচ্ছল মানুষের পাশে দাঁড়াক। ছোট ছোট মানবিক উদ্যোগই একটি সুন্দর, সহমর্মিতাপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, সমাজের প্রতিটি মানুষ যদি একটি করে মানবিক উদ্যোগে অংশগ্রহণ করেন, তাহলে অসংখ্য মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তাই সবাইকে মানবতার দেয়ালে ব্যবহার উপযোগী পোশাক দান করে এই উদ্যোগকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানাই।”
বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশন জানিয়েছে, মানবতার দেয়াল কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাবে।
"আপনার অতিরিক্ত পোশাক হতে পারে অন্য একজন মানুষের প্রয়োজন। আসুন, ভাগাভাগির মাধ্যমে মানবতার বাংলাদেশ গড়ে তুলি।"
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!