- প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬ ০২:৪৪ পিএম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি অফিস ভাংচুর, অগ্নিসংযোগ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি অফিস ভাংচুর করে অগ্নিসংযোগ করেছে কায্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতার্মীরা।
আজ শনিবার (১৪ নভেম্বর) রাতে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে এ ঘটনা ঘটে।
জানাগেছে, রাতে কায্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতার্মীরা লাঠি-সোঠা নিয়ে মিছিল বের করে। এসময় তারা "জয় বাংলা" ও "জয় বঙ্গবন্ধু" শ্লোগান দিয়ে বিক্ষোভ করে। এর এক পয্যায়ে নিলফা বাজারে বিএনপি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিএনপি অফিসে আগুন ধরিয়ে দেয়।
অপরদিকে, একই উপজেলার বর্ণি বাজারে মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিল চলাকালল যুবদলের অফিস ভাংচুর করা হয়।
এতে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পরে। বন্ধ হয়ে যদয় বাজারের দোকানপাট।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, বিএনপি কায্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের বিষয়টি আমি জেনেছি। এ ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।
তবে এ ব্যাপারে টুংগীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আইয়ুব আলী বলেন, বিষয়টি আমার জানা নেই।
এই বিভাগের আরো খবর
-
সেভেন-আপে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি কৃত্রিম মিষ্টিকারক উপাদান পাওয়ার অভিযোগে দায়ের করা মামলায় নির্ধারিত দিনে আদালতে হাজির হননি ট্রান্সকম বেভারেজেস...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করা এবং অভিবাসন-সংশ্লিষ্ট সেবার মান উন্নয়নের লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!