- প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১৯ এএম
গোপালগঞ্জের শালিশ বৈঠক নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ পুলিশসহ আহত-২০
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শালিশ বৈঠক নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ওসিসহ অন্ততঃ ২০ জন আহত হয়েছে।
আজ রোববার (১৪ সেপ্টম্বর) রাতে শ্রীরামকান্দি ও পাটগাতি সরদার পাড়া গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। মারাত্মক আহত ওসি জাহিদুল ইসলামসহ ১০জনকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছ।
ওসি জাহিদুল ইসলাম জানান, গত ১২ সেপ্টেম্বর টুঙ্গিপাড়ার পাটগাতি বাসস্ট্যান্ডে ডাব বিক্রি নিয়ে শ্রীরামকান্দি ও পাটগাতি সরদার পাড়া গ্রামের ক্রেতা-বিক্রেতার মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনা মিমাংশার জন্য রোববার সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর মাল্টিপারপাস মার্কেটের সামনে স্থানীয় লোকজন শালিশ বৈঠকে বসেন। সেখানে শ্রীরামকান্দির লোকজন উক্ত শালিশের সিদ্ধান্ত মেনে না নেয়ায় দুই গ্রামবাসীর মধ্যে কথা কাটাকাটি শুরু হলে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। এতে টুঙ্গিপাড়া থানার ওসিসহ ৪ পুলিশ সদস্য ও উভয় পক্ষের অন্তত: ২০ জন আহত হয়। আহতদেরকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। বর্তমানে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!