- প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬ ০৪:৪৪ পিএম
গোপালগঞ্জের নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এস.পি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রত্যুষ কুমার মজুমদার।
সোমবার (১৬ নভেম্বর) রাতে পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যোগদানের পর তিনি আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে অফিস করছেন বলে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ হাসানুর রহমান জানিয়েছেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন শাখা পরিদর্শন করেন এবং কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সর্বস্তরের নাগরিকের সহযোগিতা কামনা করেছেন।
প্রত্যুষ কুমার মজুমদার ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। গোপালগঞ্জে যোগদানের আগে তিনি ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এরআগে তিনি ঝালকাঠি ও নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
এদিকে, গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই জেলার প্রশাসনের শীর্ষ পর্যায়ে এই রদবদল করা হয়েছে।
গত রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে ফেনী থেকে গোপালগঞ্জে বদলি করা হয়।একই আদেশে গোপালগঞ্জের বিদায়ী পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহকে ফেনী জেলায় বদলি করা হয়। #
এই বিভাগের আরো খবর
-
পিরোজপুরের ভান্ডারিয়ায় চিকিৎসক ছাড়াই চোখের রোগী দেখার অভিযোগে ‘গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্র’ নামের একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে...
-
ভারত-পাকিস্তানের ক্রিকেট লড়াই মানেই উত্তেজনা আর দর্শকদের বাড়তি আগ্রহ। এবার সেই বহুল আকাঙ্ক্ষিত দ্বৈরথের আবহ তৈরি হলো ঢাকার আনভীর ক্রিকেট...
-
ব্যাটিংয়ে দুর্দান্ত দাপট, বোলিংয়ে নিয়ন্ত্রিত পারফরম্যান্স—দুই বিভাগেই শ্রীলঙ্কাকে ছাপিয়ে গেল বাংলাদেশ। এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডে স্বাগতিকদের কাছে পাত্তাই...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় মধুমতি নদীতে ইলিশ মাছ ধরার সময় এক জেলের জালে ধরা পড়েছে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!