- প্রকাশিত: ১৮ মে ২০২৬ ০৪:২০ পিএম
গোপালগঞ্জের মাদ্রাসার ম্যনেজিং কমিটির সদস্যের বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গোয়ালগ্রাম কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের কুপ্রস্তাব দেওয়া ও ইভটিজিং এর অভিযোগে মাদ্রাসার ম্যনেজিং কমিটির সদস্য মাসুম বিল্লাহ ইবনে নাঈমের (নাজিম) বিচারের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ সমাবেশ করেছে ওই মাদ্রাসার শিক্ষার্থীরা।
এ ঘটনার পর থেকে গোয়ালগ্রাম কামিল মাদ্রাসার ম্যনেজিং কমিটির সদস্য মাসুম বিল্লাহ ইবনে নাঈম পলাতক হয়েছে। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে ও উদ্বেগ প্রকাশ করেছেন| মাদ্রাসায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের প্রতি সম্ভাব্য হয়রানি প্রতিরোধে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি করা হচ্ছে|
অভিযুক্ত মাদ্রাসার ম্যনেজিং কমিটির সদস্য মাসুম বিল্লাহ ইবনে নাঈম (নাজিম) মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা আব্দুল সুফি সাত্তারের নাতী ও আবু নাঈম মুন্সির ছেলে।
আজ রবিবার (১৮ মে) দুপুরে উপজেলার গোয়ালগ্রাম কামিল মাদ্রাসা মাঠে জড়ো হয় শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা অভিযুক্ত মাসুম বিল্লাহ ইবনে নাঈমের বিচারের দাবী ক্লাস বর্জন করে বিক্ষোভ সমাবেশ করে। এসময় তারা অভিযুক্তকে গ্রেফতার করে বিচারের দাবীতে বিভিন্ন শ্লোগান দেয়।
জানাগেছে, গত ১৪ মে মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র ও ছাত্রীরা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম মিয়ার কাছে লিখিত অভিযোগ জমা দেন| অভিযোগে বলা হয়েছে, মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাতি এবং বর্তমান কমিটির সদস্য মাসুম বিল্লাহ ইবনে নাঈম (নাজিম) বিভিন্ন সময়ে ছাত্রীদের কুপ্রস্তাব দিয়েছেন এবং যৌন হয়রানি চালিয়েছেন| প্রতিবাদ করলে মাসুম ভয়ের পরিবেশ সৃষ্টি করেন এবং মাদ্রাসা থেকে বের করে দেওয়ার হুমকি দেন|
শিক্ষার্থীরা জানান, অভিযুক্ত মাসুম বিল্লাহ দীর্ঘদিন যাবৎ গোয়ালগ্রাম কামিল মাদ্রাসার মেয়েদের শারীরিক, মানষিক ও নানা প্রোলভন দেখিয়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। এর ফলে অনেক শিক্ষার্থী প্রতিষ্ঠান ছেড়ে চলে যেতে বাধ্য হয়। লম্পট মাসুমের জন্য শিক্ষার্থীরা ক্লাসে ঠিকমত আসতে পারছে না। এ ঘটনায় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ও লম্পট মাসুমের উপযুক্ত বিচার দাবি করেন তারা।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম বলেন, আমি অভিযোগ পেয়েছি| ঘটনার সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে| #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গোয়ালগ্রাম কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের কুপ্রস্তাব দেওয়া ও ইভটিজিং এর অভিযোগে মাদ্রাসার ম্যনেজিং কমিটির...
-
স্টাফ রিপোর্টার :২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান ও ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশজুড়ে সাংবাদিকদের বিরুদ্ধে একের পর এক হত্যা, হত্যাচেষ্টা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!