- প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫ ০৫:২২ পিএম
গোপালগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতাকর্মী গ্রেফতার
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অভিযান চালিয়ে যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় এদের গ্রেফতার করা।
রবিবার (২৪ আগষ্ট) রাতে গোপালগঞ্জ সদর উপজেলা ও কোটালীপাড়া উপজেলা থেকে এদের গ্রেফতা করা হয়। আজ সোমবার (২৫ আগষ্ট) বিকালে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো: সাজেদুর রহমান ও কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো, গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক সোহেল চৌধুরী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা নাজমূল হুদা চাঁদ।
ওসি মির মো: সাজেদুর রহমান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের অভিযান চালিয়ে সদর উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক সোহেল চৌধুরীকে গ্রেফতার করা হয়। তাকে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আজ সোমবার আদালতে পাঠানো হয়েছে।
অপরদিকে, ওসি হাফিজুর রহমান জানান, কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা নাজমূল হুদা চাঁদকে গ্রেফতার করা হয়। পরে আজ সোমবার আদালতে পাঠানো হয়। #
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!