- প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৫ ০৪:০৬ পিএম
গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ঈদ-ই-মিলাদুন্নবী পালন
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালিত হয়েছে। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
আজ শরিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া, মিলাদ মাহফিল ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
এছাড়া দিনটি পালন উপলক্ষ্যে সদরের কারারগাতিতে সদর মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্রে আলোচনা সভা, কোরান খানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপসচিব মোঃ গোলাম কবির। প্রধান আলোচক হিসাবে আলোচনা অংশ নেন সুলতানশাহী কেকানিয়া মাদ্রাসার মোহতামিম আল্লামা নাসির আহমাদ। বক্তারা, দিনটির তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অপরদিকে, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যুর পুণ্যময় দিনটি উপলক্ষে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মোরাদ হোসেনসহ বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের মোয়াজ্জিন মোহাম্মদ আব্দুর রহিম। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!