- প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৫ ০৫:৪২ পিএম
গোপালগঞ্জে যাত্রী ভাই বাস খালে, নিখোঁজ-১, আহত-২০
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর যাত্রীবাহী বাস খালে পড়ে একজন নিখোঁজ ও নারী-শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছে।
আজ শনিবার (২৩ আগষ্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার তপারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো: রকিবুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। মারাত্মক আহত ১০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মো: রকিবুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শাওন-সাগর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে মহাসড়কের পাশের খালে ফেলে দেন। এতে বাসটি পানিতে ডুবে গেলে একজন নিখোঁজ হয় ও নারী-শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।
ওসি আরো জানান, মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পানিতে তল্লাশি চালাচ্ছে। মারাত্মক আহত ১০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!