- প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০২:৪৪ পিএম
গোপালগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে ভাইদের হাতে ভাই খুন
ষ্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বসত বাড়ির ছাদের পানি পড়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ভাই ও ভাতিজাদের লাঠির আঘাতে আপন ভাই আনন্দ ষোষ (৪৫) নিহত হয়েছেন।
রবিবার (১৪ সেপ্টম্বর) রাতে কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামের ঘোষ বাড়িতে এ ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আনন্দ ঘোষ কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামের সুধীর ঘোষের ছেলে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, উনশিয়া গ্রামের ব্যবসায়ী আনন্দ ঘোষের সাথে বাড়ির ছাদের পানি পড়া নিয়ে তার আপন ভাই গৌরাঙ্গ ঘোষ, কালা ঘোষ ও যুগল ঘোষের মধ্যে বিরোধ চলে আসছিল।
ঘটনার দিনে বৃষ্টি হওয়ায় আনন্দ ঘোষের সাথে আপন তিন ভাইয়ের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ভাই গৌরাঙ্গ ঘোষ, কালা ঘোষ ও যুগল ঘোষ এবং ভাতিজা নয়ন ঘোষ ও সৌরভ ঘোষ লাঠি দিয়ে পিঠিয়ে আনন্দ ঘোষকে আহত করে। পরে পরিবারের লোকজন ও এলাকাবাসি আনন্দ ঘোষকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তিনি আরো বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগের প্রস্তুতি চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আনন্দ ঘোষের স্ত্রী মিতা ঘোষ বলেন, দিনে বৃষ্টি হয়েছে। ছাদ থেকে এই পানি পড়ায় রাতে আমার দেবর ও ভাসুরগণ বাড়িতে এসে আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে।
প্রতিবেশী বাচ্চু হাওলাদার বলেন, এই ছাদের পানি পড়া নিয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। কিন্তু সালিশদারদের কোন সিন্ধান্তই এরা মানে না। শেষ পর্যন্ত সামান্য ছাদের পানি পড়া নিয়ে ভাই, ভাতিজাদের হাতে আনন্দকে জীবন দিতে হলো।
এ বিষয়ে জানার জন্য অভিযুক্তদের বাড়িতে গিয়ে তাদের কাউকে পাওয়া যায়নি। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ যথাযোগ্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!