- প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬ ১২:৪৭ পিএম
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ আগষ্ট) দিবাগত রাতে উপজেলার মহেশপুর রেলস্টেশনে কাছে এ দুর্ঘটনা ঘটে।
আজ বুধবার (১২ আগষ্ট) সকালে রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মো: মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মো: মেহেদী শেখ (২৫) ও একই ইউনিয়নের বাঔখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০)।
রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মো: মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাতে উপজেলার মহেশপুর রেলস্টেশনে কাছে রেললাইনের উপর বসে ছিল মো: হাসিব গাজী ও মো: মেহেদী শেখ নামের দুই যুবক। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসী বাংলা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে ওই দুই যুবক নিহত হন।
পরে আজ বুধবার সকালে স্থানীয়রা হাঁটতে বের হলে রেল লাইনের উপর ওই দুই যুবককে মৃত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে কাশিয়ানী পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে।
তিনি জানান, নিহতের কবর পাওয়ার পর রাজবাড়ী রেলওয়ে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে আইনী প্রক্রিয়া শুরু করবেন। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!