- প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৩৪ পিএম
গোপালগঞ্জে ট্রাকের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষে হেলপার নিহত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ট্রাকের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষে মোঃ সীমান্ত নামে কাভার্ড ভ্যানের হেলপার নিহত হয়েছে।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মাজড়ায় এ দুর্ঘটনা ঘটে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের সহকার উপপরিদর্শক (এএসআই) জয়রাম বিশ্বাস দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হেলপার মো: সীমান্ত যশোর জেলার বেনাপোলের পোটখালী এলাকার বাসিন্দা মুফিজুর রহমানের ছেলে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের সহকারী এএসআই জয়রাম বিশ্বাস জানিয়েছেন, ঢাকা-খুলনা মহাসড়কের মাজড়ায় খুলনাগামী একটি কাভার্ড ভ্যান পিছন দিক থেকে অপর একটি ট্রাককে সজোরো ধাকা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই হেলপার সীমান্ত নিহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!