- প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৩ পিএম
গোপালগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ট্রাকের চাপায় প্রেমানন্দ হালদার (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরতলীর চেচানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো: সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত প্রেমানন্দ কোটালীপাড়া উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের আদিত্য হালদারের ছেলে। তিনি পরিবারের সাথে দুই বছর ধরে গোপালগঞ্জ শহরের নিচুপাড়া লোহার ব্রীজ এলাকায় ভাড়া থাকতেন।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো: সাজেদুর রহমান জানান, নিচুপাড়া লোহার ব্রীজ এলাকার ছেলের বাসা থেকে মন্দিরে যাবার জন্য ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন বৃদ্ধ প্রেমানন্দ হালদার।
এসময় ঢাকাগামী একটি মালবাহী ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!