- প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৫ ০৩:২৯ পিএম
গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শোভাযাত্রা, সমাবেশ ও বৃক্ষরোপন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের বড় বাজারের জেলা বিএনপির কায্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা দায়রা ও জজ আদালতের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সদস্য ডা: কে এম বাবর, সদস্য আজিজুর রহমান বেনা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক অনিক রহমান হীরা, ১নং যুগ্ম আহবায়ক মো: শেখ জোবায়ের, সদস্য মো: কাবিল মোল্যা বক্তব্য রাখেন। পরে জেলা শহরের পৌর পার্কে গাছের চারা রোপন করা হয়। এরপর নেতাকর্মী ও সাধারন মানুষের মাঝে শতাধিক বিভিন্ন গাছের চারা বিতরণ করেন নেতৃবৃন্দ।
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরা বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমানে যে পরিচ্ছন্ন কর্মসূচী ঘোষনা করেছে সেটি শুধু পরিবেশ পরিষ্কার নয়, রাজনৈতিক পরিচ্ছন্ন করা হবে। সাধারন মানুষের প্রতি নেদাদের মনে যে নোংরামী রয়েছে তা পরিস্কার করার দায়িত্ব স্বেচ্ছসেবক দরকে দেয়ো হয়েছে। আগামী আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।
জেলা বিএনপির সদস্য ডা: কে এম বাবর বলেন, ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমদের প্রত্যাশা হলো স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করা। স্বেচ্ছাসেবক দলকে তৃণমূল থেকে গড়ে তোলা হচ্ছে। স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে দলীয় কর্মকান্ড আরো শক্তিশালী হবে। #
এই বিভাগের আরো খবর
-
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় উচ্চ ফলনশীল বিনা তোষাপাট-১ জাতের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)...
-
ভোলা।।ভোলা ভোলার চরনোয়াবাদ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি অসহায় পরিবারকে পৈতৃক ভিটা থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে। প্রভাবশালী চক্রের...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অভিযান চালিয়ে দক্ষিণ বাংলা গেষ্ট হাউজ থেকে ৫নারীসহ ১১জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। এসময় তাদেরকে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!