- প্রকাশিত: ৯ জুলাই ২০২৫ ০৫:৪৮ পিএম
গোপালগঞ্জে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা। জেলা প্রশাসন ও জেলা বন বিভাগ এ মেলার আয়োজন করে।
"পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি"-এ প্রতিপাদ্য নিয়ে আজ বুধবার (০৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পার্কে বৃক্ষ মেলাস্থলে গিয়ে শেষ হয়।
পরে সেখানে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এরপর অতিথিবৃন্দ মেলার স্টলগুলো ঘুরে দেখেন। ৭ দিনব্যাপী এ মেলায় ২০টি স্টলে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ প্রদর্শন এবং বিক্রি করা হচ্ছে। এ মেলা চলবে আগামী ১৫ জুলাই পযর্ন্ত।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বনবিভাগ ও কৃষি বিভাগের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। পরে পৌরপার্কে বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এসময় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, পৌরপর্কে বৃক্ষ ও ফল মেলা একসাথে অনুষ্ঠিত হচ্ছে। সপ্তাহব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। এ মেলায় শিশুরা এসে অনেক কিছু শেখার পাশাপাশি বিভিন্ন গাছের নাম জানতে পারবে। গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত ১টি করে গাছ লাগানোর উদ্যোগ নেয়া হয়েছে। প্রত্যেকটি সরকারী দপ্তরে পরিকল্পিতভাবে গাছ লাগানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, জেলার ৮৬২টি প্রাথমিক বিদ্যালয়, ২২৬টি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ, বিশ্ববিদ্যালয়
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ‘এক দেশ, এক QR লেনদেন—বাংলা QR’ স্লোগানকে ধারণ করে দেশব্যাপী ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের অংশ হিসেবে পটুয়াখালীর...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অতি বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে টুঙ্গিপাড়া...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার আটখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!