- প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৬ ০৪:৪৮ পিএম
গোপালগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ০৬ ডিগ্রি সেলসিয়াস
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জেঁকে বসেছে শীত। উত্তরের হিমেল বাতাস আর ঘন কুয়াশার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। এতে বিপয্যস্ত হয়েছে পড়েছে জেলার জনজীবন। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ০৬ ডিগ্রি সেলসিয়াস।
জেলা শহর ঘুরে দেখাগেছে, ভোর থেকে কুয়াশায় আচ্ছান্ন হয়ে পড়ে পুরো জেলা। সুয্যের মুখ দেখা না যাওয়ায় জেলা জুড়ে জেকে বসেছে শীত। চরম ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া ও ছিন্নমুল মানুষেরা। প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে বের হচ্ছে না কেউ।
তীব্র ঠান্ডায় জমিতে যেতে পারছেন না কৃষক। ফলে ভরা বোরো মৌসুমে বোরো আবাদ নিয়ে শংকায় পড়েছেন তারা। কোথাও কোথাও বীজতলা নষ্ট হবার কথা জানিয়েছেন কৃষকরা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হলেও তার প্রয়োজনের তুলনায় স্বল্প। ফলে তীব্র শীতে কষ্ট পাচ্ছে ছিন্নমুল মানুষেরা। জেলাজুড়ে শীত জেঁকে বসায় গরম কাপড়ের দোকানে ভীড় লক্ষ্য করা গেছে।
এদিকে, তীব্র শীতে জেলায় দেখা দিয়েছে শীতজনিত রোগ। ঠান্ডা, জ্বর, কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। ফলে চিকিৎসা নিতে হাসপাতালে ছুটছেন তারা।
গোপালগঞ্জের আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, আজ সোমবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ০৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৯৫ ভাগ। কুয়াশায় দিনের মধ্যভাগ পর্যন্ত থাকতে পারে। ঘন কুয়াশা ও উত্তরের হালকা হিমেল হাওয়ার কারণে শীতের অনুভুতি তীব্র হতে পারে বলেও জানিয়েছেন।
গোপালগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরে অতিরিক্ত উপপরিচালক সরজয় কুমার কুন্ডু বলেন, কোথাও কোথাও বীজতলা নষ্টের খবর পাওয়া গেছে। সেই সাথে ঠান্ডায় কৃষকরা জমিতে নামতে না পারায় কৃষি ব্যহত হচ্ছে। আবহাওয়ার উন্নতি হলে এ সমস্যা কেটে যাবে।
গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: জীবীতেশ বিশ্বাস বলেন, ঠান্ডা পড়ায় জেলায় শতীজনিত রোগের দেখা দিয়েছে। শিশু ও বৃদ্ধদের সব সময় গরম কাপড় পড়িয়ে রাখার পাশাপশি গোসলে মৃদু গরম পানি ব্যবহারের পরামর্শ দেন তিনি। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!