- প্রকাশিত: ৭ মার্চ ২০২৬ ০৭:২০ পিএম
বরগুনায় গভীর রাতে মুদি দোকানে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, ঈদের আগে লক্ষাধিক টাকার ক্ষতি
সোহাগ হাওলাদার, বরগুনাঃ
বরগুনায় গভীর রাতে একটি মুদি দোকানে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে দোকানের অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিক্রির জন্য তোলা প্রায় চার লাখ টাকার মালামাল আগুনে পুড়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
শনিবার (৭ মার্চ) দিবাগত রাতে বরগুনা সদর উপজেলার বুড়িরচর গ্রামের নোমরহাট নামক এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর নাম মো. আমিনুল ইসলাম কিসলু।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা নোমরহাট এলাকায় কিসলুর মুদি দোকানে আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে ততক্ষণে দোকানের ভেতরে থাকা অধিকাংশ মালামাল পুড়ে নষ্ট হয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালিউল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি প্রশাসনকে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক মো. আমিনুল ইসলাম কিসলু বলেন, প্রতিদিনের মতো রাত প্রায় ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই। দোকান থেকে বাড়ি কিছুটা দূরে হওয়ায় কখন আগুন লাগানো হয়েছে তা বুঝতে পারিনি। পরে স্থানীয়রা আগুন দেখে আমাকে ফোন দিলে দ্রুত ঘটনাস্থলে আসি। এসে দেখি দোকানের ভেতরের বেশিরভাগ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি আরও বলেন, “ঈদুল ফিতরকে সামনে রেখে বিক্রির জন্য প্রায় চার লাখ টাকার মালামাল দোকানে তুলেছিলাম। দুর্বৃত্তদের অগ্নিসংযোগে সব পুড়ে গেছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এখনো পর্যন্ত আগুনের সঠিক কারণ কিংবা জড়িতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের মূল কারণ জানতে পুলিশের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!