- প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬ ০৪:৫০ পিএম
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে সরকারি আর্থিক সহায়তা হিসেবে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ-র যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এ চেক তুলে দেওয়া হয়।
আজ সোমবার (১০ আগষ্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসক মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজওয়ানা কবীর এবং বিআরটিএ গোপালগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে বিআরটিএ-র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের অনুকূলে মঞ্জুরিকৃত এ আর্থিক সহায়তার এসব চেক নিহত ৬৪ ও আহত ১০টি মোট ৭৪টি পরিবারের হাতে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান তুলে দেন।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, এই সহায়তা সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো ও আহত পরিবারগুলোর আর্থিক সংকট কিছুটা লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!