- প্রকাশিত: ৭ জুলাই ২০২৫ ০৭:০৩ পিএম
গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ, সাময়িক বহিস্কার
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোহাম্মদ মান্নান খান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গনিত শিক্ষক মোঃ সাঈদুজ্জামানের শাস্তির দাবীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। এ ঘৃটনায় শিক্ষক সাঈদুজ্জামানকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।
আজ সোমবার (০৭ জুলাই) বিকালে মোহাম্মদ মান্নান খান উচ্চ বিদ্যালয় চত্ত্বরে এ বিক্ষোভ প্রদর্শন করা হয়।
জানাগেছে, গত মঙ্গলবার (১জুলাই) উপজেলার মোহাম্মদ মান্নান খান উচ্চ বিদ্যালয়ের গনিত শিক্ষক মোঃ সাঈদুজ্জামান বিদ্যালয়টির দশম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করে। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও অভিভাবকগণ ক্ষোভ প্রকাশ করে।
এর জের ধরে আজ সোমবার বিকালে বিদ্যালয়টির শিক্ষার্থী ও অভিভাবকগণ বিদ্যালয় চত্ত্বরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শণ করে। এসময় ওই শিক্ষকের শাস্তির দাবী জানান তারা। পরে বিষয়টি জেনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইলকে ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় শিক্ষক সাঈদুজ্জামানকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।
এছাড়াও বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুস সাত্তার মিয়ার বিরুদ্ধেও ছাত্রীদের যৌন হয়রানি সহ নানা অভিযোগ থাকায় তাকেও সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে।
নাম না প্রকাশ করার শর্তে একাধিক শিক্ষার্থী জানান, প্রতিনিয়ত আমাদের স্কুলের শিক্ষকরা ছাত্রীদের যৌন হয়রানী করে আসছে। এতে আমাদের পড়ালেখায় সমস্যা হচ্ছে। আমরা আর এরকম শিক্ষকদের স্কুলে দেখতে চাই না। আমরা একটি সুন্দর পরিবেশে শিক্ষা অর্জন করতে চাই।
নাম না প্রকাশ করার শর্তে অভিভাবকেরা জানান, শিক্ষকরা হচ্ছে মা-বাবার সমান। কিন্তু শিক্ষকরাই এখন রক্ষকের স্থানে ভক্ষকের রূপ ধারন করেছে। স্কুলটিতে এখন যে অবস্থা আমরা আমাদের মেয়েদের স্কুলে পাঠাতে ভয় পাই। আমরা এসব শিক্ষকদের শাস্তির দাবী জানাই।
বিদ্যালয়টির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ বলেন, বিষয়টি জানার সাথে সাথে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইলকে ঘটনাস্থলে পাঠানো হয়। তিনি ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় শিক্ষক সাঈদুজ্জামানকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!