- প্রকাশিত: ২৫ জুলাই ২০২৫ ১১:০১ পিএম
গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় আরো এক মামলা, মোট মামলা হলো ১১টি
স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ :
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় সন্ত্রাস দমন আইনে ৮৭ জনের নাম উল্লেখ করে ও ভুক্ত আসামি এবং অজ্ঞাত ২৫০ জনকে আসামী করে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে মামলার সংখ্যা দাড়ালো ১১ তে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে রামদিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
শুক্রবার (২৫ জুলাই) রাতে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ১৬ জুলাই এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধসহ সন্ত্রাসী কর্মকান্ড চালালোর অভিযোগে রামদিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।৷ মামলায় মোট ৩৩৭ জনকে আসামি করা হয়েছে। এমামলায় খোকন কাজী নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে এ সহিংসতার ঘটনায় ৪টি হত্যা মমলাসহ মোটা ১০ টি মামলা দায়ের করা হয়েছিল। মোট ১১ টি মামলায় ১০ হাজার ১৮৩ জনকে আসামী করা হলো। এঘটনায় গ্রেফতার করা হয়েছে মোট ৩২৩ জনকে।
গত বুধবার গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভা ভন্ডুল করতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের শত-শত নেতাকর্মি হামলা চালায়। পরে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। দিনভর চলা সংঘর্ষে ৫ যুবক নিহত ও পুলিশ সাংবাদিকসহ শতাধিক মানুষ আহত হয়। #
এই বিভাগের আরো খবর
-
২৫-১-২৬এজাজ আল মাহমুদ সুজন গ্রুপ পর্বের শেষ ম্যাচেও জিতল বাংলাদেশের মেয়েরা। আজ টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, জিএম কাদের রংপুর বাসীর কাছে ভোট চেয়ে বলেন,...
-
মাসুদ রেজা ফয়সালঃবরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম মনির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত...
-
নিজস্ব প্রতিবেদক:বরিশাল-৪ আসনের হিজলা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর এবং...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!