- প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫ ০৫:৫০ পিএম
গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় আরো এক হত্যা মামলা দায়ের, মোট মামলা হলো ১২টি
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের আরো একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে সদর থানা ৫টি হত্যা মামলাসহ মোট ১ ডজন মামলা দায়ের করা হলো।
এর মধ্যে নিহতের ঘটনায় ৫টি এবং জেলা কারাগারে হামলা, সন্ত্রাসবিরোধী ও বিশেষ ক্ষমতা আইনে ৭টি মামলা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো: সাজেদুর রহমান জানান, আজ শনিবার সংঘর্ষ চলাকালে গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া রমজান মুন্সীর ভাই জামাল মুন্সী বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে গোপালগঞ্জ সদর থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন।
এ নিয়ে জেলার সদর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া থানায় মোট ১ ডজন মামলা দায়ের করা হলো। এর মধ্যে হত্যা মামলা ৫টি, বিশেষ ক্ষমতা আইনে মামলা ১টি ও সন্ত্রাস দমন আইনে ৬টি মামলা রয়েছে। এসব মামলায় মোট ১০ হাজার ১৮৩ জনকে আসামী করা হলো। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে মোট ৩২৩ জনকে।
গত বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভা ভন্ডুল করতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের শত-শত নেতাকর্মি হামলা চালায়। পরে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। দিনভর চলা সংঘর্ষে ৫ যুবক নিহত ও পুলিশ সাংবাদিকসহ শতাধিক মানুষ আহত হয়। #
এই বিভাগের আরো খবর
-
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় উচ্চ ফলনশীল বিনা তোষাপাট-১ জাতের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)...
-
ভোলা।।ভোলা ভোলার চরনোয়াবাদ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি অসহায় পরিবারকে পৈতৃক ভিটা থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে। প্রভাবশালী চক্রের...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অভিযান চালিয়ে দক্ষিণ বাংলা গেষ্ট হাউজ থেকে ৫নারীসহ ১১জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। এসময় তাদেরকে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!