- প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫ ০২:১০ পিএম
গোপালগঞ্জে রেল লাইনের উপর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে রেল লাইনের উপর থেকে অজ্ঞাত (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় রেল লাইনের উপর মৃত অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তরে নিহত ব্যক্তির মান পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।
তিনি বলেন, আজ সকাল ১১টার দিকে চেচানিয়াকান্দি এলাকায় রেল লাইনের উপর মৃত অবস্থায় ওই ব্যক্তির মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
তিনি আরো বলেন, নিহত ওই ব্যক্তির মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। রেলে কাটা পড়লে মৃতের শরীরে যে রকম আঘাত লাগার কথা তেমনটি নেই। রাতের কোন এক সময় হয়তো তাকে হত্যা করে মরদেহ রেল লাইনের উপর ফেলে রেখে গেছে দূর্বৃত্তরা। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : প্রয়াত বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট)...
-
একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুধু সরকারের নীতিনির্ধারণের ওপর নির্ভর করে না; সেই নীতি কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, তার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!