শিরোনামঃ

গোপালগঞ্জে পুলিশের উপর হামলা, গ্রেফতার-১৮


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুর মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযোন চালিয়ে এদের গ্রেফতার করা হয়।


গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত শনিবার বেদগ্রাম খেয়ঘাট এলাকায় ছাত্রলীগের মিছিল থেকে পুলিশ উপর হামলা চারিয়ে গাড়ি ভাংচুর করা হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হন। পরে গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) মো: ফুলমিয়া বাদী হয়ে ১০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। তাঁদের মধ্যে ৪০ জনের নাম উল্লেখ এবং ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ মামলার ১৮ আসামীকে গ্রেফতার করা হয়। এর আগে গতকাল রবিবার সাতজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।


প্রসঙ্গত, গতকাল শনিবার বিকালে নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। এতে তিন পুলিশ সদস্য আহত ও গাড়ি ভাঙচুর করা হয়।  এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?