- প্রকাশিত: ২৬ জুন ২০২৫ ০৮:৩১ পিএম
গোপালগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
ষ্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরের পানিতে ডুবে অঙ্কিতা ঢালী নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের টিকারীবাড়ি গ্রামে ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশু অঙ্কিতার ঢালী কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের টিকারীবাড়ী গ্রামের বিপুল ঢালীর মেয়ে।
ওসি মোঃ আবুল কালাম আজাদ জানান, টিকরীবাড়ী গ্রামের বিপুল ঢালীর মেয়ে অংকিতা ঢালী বাড়ির উঠানে খেলতে ছিল। এ সময় খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরে পুকুরে অঙ্কিতা ভেসে উঠলে পরিবারের সদস্যরা উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!