- প্রকাশিত: ২৬ জুন ২০২৫ ১২:৪৬ পিএম
গোপালগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ নিহত, আহত-১০
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১০ জন।
আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ও সদর উপজেলার বেদগ্রামে এসব দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোঃ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বৃদ্ধ জহিরুল শেখের বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার জয়পুর গ্রামে।
ওসি মির মোঃ সাজেদুর রহমান জানন, সকালে কাশিয়ানীর ভাটিয়াপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন জহিরুল শেখ। এসময় একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে মারাত্মক আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জহিরুল শেখকে মৃত ঘোষনা করেন।
অন্যদিকে, টেকেরহাট থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস খুলনার দিকে যাচ্ছিল। এসময় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রামে পৌছালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্ততঃ ১০ জন আহত হয়েছে। আহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। আহতদের গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!