- প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬ ০৪:১০ পিএম
গোপালগঞ্জে প্রায় চার হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে প্রায় চার হাজার পিস ইয়াবাসহ সজিব মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে কোটালীপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের খানারপাড় থেক ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
দুপুরে র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সজিব মিয়া কোটালীপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের খানারপাড় গ্রামের মিরাজ মিয়ার ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক বেচাকেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোটালীপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের খানারপাড় এলাকায় অভিযান চালায় র্যাব-৬ এর একটি দল। এসময় ওই এলাকার নিজ বাড়ী থেকে মাদক ব্যবসায়ী সজিব মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তার কাছে থাকা ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির কাজে কাজে ব্যবহৃত একটি স্মাট মোবাইল ফোন জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোবাইলসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোটালীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!