- প্রকাশিত: ২২ আগস্ট ২০২৫ ০৬:৫৭ পিএম
গোপালগঞ্জে পক্ষে ধানের শীষ প্রতিকে ভোট দেওয়ার আহবান নিয়ে বিএনপি নেতার গণসংযোগ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিরাজুল ইসলাম সিরাজ বলেছেন, আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন নিয়ে যারা নানা ধরনের কথা বলছে, নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা করছে তারা জানে ফেব্রুয়ারীতে নির্বাচন হলে তারা একটি সিটও পাবেনা। দীর্ঘ বছর পর এই অর্ন্তর্বতী সরকারের আমলে নিরপেক্ষ শান্তিপূর্ন নির্বাচন হবে। মানুষ এই নির্বাচনে শান্তিতে ভোট দিতে পারবে। যথাসময়ে আগামী নির্বাচন হবে, আর তাই আমরা বিএনপির কেন্দ্রের সিদ্ধান্ত অনুয়ায়ী নির্বাচনী প্রচারনা চালাতে মাঠে নেমেছি।
শুক্রবার (২২ আগষ্ট) গোপালগঞ্জ-২ আসনের সাতপাড় বাজারে আগামী নির্বাচনে বিএনপির পক্ষে ধানের শীষ প্রতিকে ভোট দেওয়ার আহবান জানাতে গনসংযোগকালে এসব কথা বলেন।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই নেতা আরো বলেন, বর্তমানে দেশে নির্বাচনের সুষ্ঠ পরিবেশ আছে। ফেব্রুয়ারীতে নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার মতো কোন কারন বা যৌক্তিকতা নেই। আগামী সম্মেলনে আমিই গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি হবো এবং আগামী নির্বাচনে দল আমাকেই গোপালগঞ্জ-২ আসনে মনোনয়ন দেবে বলে তিনি জানান।
এদিন তিনি গোপালগঞ্জ-২ আসনের সাতপাড় বাজারে লিফটেল বিতরণের মধ্য দিয়ে আগামী নির্বাচনে বিএনপির পক্ষে গনসংযোগ শুরু করেন। এরপর তিনি সদর উপজেলার চামটা, ভেন্নাবাড়ি, সাতপাড়, গান্ধিয়াশুর, সাহাপুর. ঘোষালকান্দি, বৌলতলী, করপাড়া, কংশুর, উলপুর ও কাশিয়ানী উপজেলার সিংগা, রাহুথড়, হাতিয়াড়ায় গণসংযোগ করে ধানের শীষে ভোট চান এবং লিফলেট বিতরন করেন। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আইসিটি সেল এর পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)...
-
নিজস্ব প্রতিবেদক, ভোলা:ভোলার বোরহানউদ্দিনের সাচরা ইউনিয়নে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!