- প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫১ পিএম
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরের পানিতে ডুবে তনু মধু নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কোটালীপাড়া উপজেলার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তনু মধু কোটালীপাড়া উপজেলার কান্দি গ্রামের তপন মধুর মেয়ে।
ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, তপন মধুর ৩ বছর বয়সী মেয়ে তনু বাড়ির উঠানে খেলতে ছিল। এ সময় সবার অজান্তে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।
তনুকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাইনি। পরে পুকুরে তনু ভেসে উঠলে পরিবারের লোকজন উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তার তনুকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই শিশুর পরিবারসহ পুরো গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!