- প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ০৪:২৬ পিএম
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে হাফবজ মাতুব্বর (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের খান্দকারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশু হফবজ মাতুব্বর মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের খান্দকারকান্দি গ্রামের শওকত মাতুব্বরের ছেলে।
ওসি মো: কামাল হোসেন জানান, শিশু হাফবজ কয়েকজন বন্ধুর সাথে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। এসময় পুকুরে নামলে সাঁতার না জানায় ডুবে যায়।
পরে অন্য শিশুরা বাড়িতে গিয়ে বিষয়টি জানালে পরিবারের লোকজন পুকুরে তল্লাশী চালিয়ে হাফবজকে মৃত অবস্থায় উদ্ধার করে। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!