- প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ০৯:০৪ এএম
গোপালগঞ্জে পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরের পানিতে ডুবে ফারদিন হোসেন (৯) নামে বুদ্ধি প্রতিবন্ধী এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের পবনারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশু ফারদিন কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের পবনারপাড় গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, বুদ্ধি প্রতিবন্ধী শিশু ফারদিন নিজ ঘরে অবস্থান করছিলো। এসময় তাকে ঘরে না দেখে সবাই বিভিন্ন স্থানে খোজাখুঁজি করে। পরে বাড়ির পাশের পুকুরে ফারদিনকে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!