- প্রকাশিত: ২০ জুলাই ২০২৬ ০৮:২১ পিএম
গোপালগঞ্জে অভিযান চালিয়ে হোটেল থেকে ৫ নারীসহ আটক-১১, জেল-জরিমান, হোটেল সিলগালা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অভিযান চালিয়ে দক্ষিণ বাংলা গেষ্ট হাউজ থেকে ৫নারীসহ ১১জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। এসময় তাদেরকে বিভিন্ন অংকে জরিমানা অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। এ ঘটনায় ওই হাটেল সীলগালা করা হয়।
আজ সোমবার (২০ জুলাই) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার ওই হোটেলে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিরুদ্ধ দেব রায় এ জেল-জরিমানা প্রদান করেন।
জেল-জরিমানাপ্রাপ্তরা হলেন, তানিয়া আক্তারকে (২২) ৪০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ১ মাসের জেল, শীলা আক্তারকে (১৮) ১৫ হাজার টাকা জরিমানা আনাদায়ে ১ মাসের কারাদন্ড, শরীফুল ইসলামকে (১৮) ১৫ হাজার টাকা জরিমানা আনাদায়ে ১ মাসের কারাদন্ড, প্রীতিকে (১৮) ৩০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ১ মাসের কারাদন্ড, শহীদ মাহমুদকে (৩১) ২০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ১ মাসের কারাদন্ড, মারিয়াকে (১৮) ১৫ হাজার টাকা জরিমানা আনাদায়ে ১ মাসের কারাদন্ড, মুরসালিন শেখকে (২২) ১৫ হাজার টাকা জরিমানা আনাদায়ে ১ মাসের কারাদন্ড, লিজা আক্তারকে (২৮) ৩০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ১ মাসের কারাদন্ড, কাদের চৌধুরীকে (৩৬) ২০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ১ মাসের কারাদন্ড, মাহমুদ ফকিরকে (১৯) ৭ দিনের কারাদন্ড ও হোলেটে ম্যানেজার সিজান ফকিরকে (১৯) ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার দক্ষিণ বাংলা গেষ্ট হাউজে অসামাজিক কায্যকলাপ চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ওই হোটেল থেকে অসামাজিক কায্যকলাপে জড়িত থাকার দায়ে ৫ নারীসহ ১১ জনকে আটক করা হয়।
পরে আটককৃতদের বিভিন্ন অংকে জরিমানা ও অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। এসময় দক্ষিণ বাংলা গেষ্ট হাউজ সীলগালা করে দেয়া হয়।
তিনি আরো জানান, গত বছরের নভেম্বর মাসেও অসামাজিক কায্যকলাপের দায়ে দক্ষিণ বাংলা গেষ্ট হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : প্রয়াত বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট)...
-
একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুধু সরকারের নীতিনির্ধারণের ওপর নির্ভর করে না; সেই নীতি কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, তার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!