- প্রকাশিত: ১ মার্চ ২০২৬ ০২:১০ পিএম
গোপালগঞ্জে অভিযান চালিয়ে ছিনতাইকৃত তিনটি ইজিবাইকসহ ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অভিযান চালিয়ে ছিনতাইকৃত তিনটি ইজিবাইকসহ ছিনতাই চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে মাদারীপুর থানা পুলিশ।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারী) বিকালে গোপালগঞ্জ শহরতলীর কুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড এলাকার বিটু এন্ড জাহেরা অটো হাউজে এ অভিযান চালানো হয়।
তবে বিটু এন্ড জাহেরা অটো হাউজের মালিক তাজবীর শেখকে আসামী ও তাকে গ্রেফতার না করে স্বামী করায় জনমনে বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে।
মাদারীপুরে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো: আলাউদ্দিন কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত ইজিবাইক ছিনতাই চক্রের সদস্যরা হলেন-শরীয়তপুর জেলার জাজিরা থানার বিলাশপুর গ্রামের মো: বাসু শেখের ছেলে মো: রুবেল শেখ (৩২) ও গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় গ্রামের বিধান বিশ্বাসের ছেলে সেতু বিশ্বাস (২২)।
সহকারী পুলিশ সুপার ( শিবচর সার্কেল) মো: আলাউদ্দিন কাদের বলেন, গত ১৬ ফেব্রুয়ারী মাদারীপুর জেলার রাজৈর থানার টেকেরহাট এলাকায় অতিরিক্ত ভাড়া দেখিয়ে রায়হান গোমস্তার ইজিবাইক ঠিক করে ছিনতাইকারী চক্রের সদস্যরা। এসময় ফাঁকা এলাকায় চালককে অস্ত্রে মুখে জিম্মি করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় ছিনতাই চক্রের সদস্যরা। এ ঘটনায় ওই চালক একটি অভিযোগ দিলে তদন্তে সিসিটিভির ফুটেজ দেখে ছিনতাইকারী চক্রের সদস্যদের শনাক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুরের শিবচর থেকে ছিনতাইকারী চক্রের সদস্য রুবেল শেখকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় এলাকা থেকে ছিনতাইকারী চক্রের অপর সদস্য সেতু বিশ্বাসকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, পরে গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জ শহরের তাজবীর শেখের মালিকাধিন বিটু এন্ড জাহেরা অটো হাউজে অভিযান চালিয়ে ছিনতাকৃত ৩টি ইজিবাইক জব্দ করা পুলিশ। পুলিশের উপস্থিত টের পেয়ে ছিনতাইকারী চক্রের মুলহোতা বিটু এন্ড জাহেরা অটো হাউজে কর্মচারী সোলাইমান পালিয়ে যায়। জব্দ করা ইজিবাইকসহ গ্রেফতারকৃতদের মাদারীপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।
তিনি আরো জানান, বিটু এন্ড জাহেরা অটো হাউজের কর্মচারী সোলাইমান মালিক তাজবীর শেখকে না জানিয়ে এখানে বসে ছিনতাইকৃত ইজিবাইক বিক্রি করে আসছিল। যে কারনে বিটু এন্ড জাহেরা অটো হাউজের মালিক তাজবীর শেখকে আসামী না করে স্বাক্ষী করা হয়েছে।
তবে না প্রকাশ করার শর্তে স্থানয়ীরা জানিয়েছেন, ইজিবাইক মেরামতের আড়ালে দীর্ঘদিন ধরে এসব চোরাই ইজিবাইক বিক্রি করে আসছিলো বিটু এন্ড জাহেরা অটো হাউজের মালিক ও কর্মচারীরা। এসব ইজিবাইকের বিভিন্ন সরঞ্জাম পাল্টে ৭০ থেকে লাখ টাকায় বিক্রি করে আসছিলো। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!