- প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫ ১২:৪৬ পিএম
গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত-১ ও আহত-১৫
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে চেয়ারম্যান পরিবহনের একটি বাস খাদে পড়ে বাসের চালক মোঃ রফিক সিকদার (৪৩) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বাসের আরো ১৫ যাত্রী।
সোমবার (২৮ জুলাই) রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিকনগর ইউনিয়নের বরইতলায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের লিডার মোহাম্মদ আমিনূর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত চালক মোঃ রফিক সিকদারর পটুয়াখালী জেলার দশমীর উপজেলার বেতাগী গ্রামের মানিক সিকদারের ছেলে।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের লিডার মোহাম্মদ আমিনূর ইসলাম জানান, পটুয়াখালী থেকে ছেড়ে আসা চেয়ারম্যান পরিবহনের একটি যাত্রীবাহী বাস মুকসুদপুরে বরইতলায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সড়কের পাশে একটি পুকুরের মধ্যে পড়ে যায়। এতে বাসের চালকসহ ১৬ জন আহত হয়।
পরে খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাসের চালক মো: রফিকুল শিকদারকে মৃত ঘোষণা করে। আহত ১৫ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও বিন বিভাগ যৌথভাবে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!