- প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৫ ০৪:১৯ পিএম
গোপালগঞ্জে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মাহাবুবুল আলম সেলিমকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৩ আগস্ট) গভীর রাতে উপজেলার কুসুমদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
আজ রবিবার (২৪ আগষ্ট) দুপুরে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মাহাবুবুল আলম সেলিম কুসুমদিয়া গ্রামের মৃত আবুল কালাম সামচুদ্দিন মোল্যার ছেলে ও সাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
ওসি কামাল হোসেন জানান, গত ১৬ জুলাই ঢাকা-খুলনা মহাসড়কের মাজড়া এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ব্যাহত করার উদ্দেশ্যে সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনমনে ভীতি ছড়ানোর ঘটনায় দায়ের হওয়া মামলার সন্দেহভাজন আসামি হিসেবে মাহাবুবুল আলম সেলিমকে গ্রেফতার করা হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় দায়ের হওয়া মামলায় সেলিমকে আদালতের মাধ্যমে আজ রবিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ রনি বলেন, মাহাবুবুল আলম সেলিম বিগত ২০১১ সালে আওয়ামী লীগ ত্যাগ করে বিএনপিতে এসেছেন। আগে সদস্য ছিলেন কিন্তু বর্তমানে শ্রমিক দলের কাশিয়ানী উপজেলা কমিটির আহবাক। তাকে কেন মামলায় জড়ানো হলো এটা বোদগম্য নয়। আশাকরি তিনি ন্যায় বিচার পাবেন।
উল্লেখ্য, ১৬ জুলাই আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মহাসড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করলে পুলিশ পৌঁছানোর আগেই তারা সরে যায়। পরে কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) আলীমুল হুদা জনি বাদী হয়ে নাশকতা মামলা দায়ের করেন। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা সদর ভিআইপি রোড এলাকার ইঞ্জিনিয়ার কাওসার নাইম (শুভ)-এর ছাদবাগান থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে প্রায় চার হাজার পিস ইয়াবাসহ সজিব মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শশুরবাড়ির পুকুর থেকে বি. এম. মাহমুদুল ইসলাম (৩৮) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে...
-
মাসুদ রেজা ফয়সাল:ক্যাশলেস অর্থনীতি প্রসারে ব্যাংকিং খাতের ভূমিকা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় বরগুনার বামনায় ‘বাংলা কিউআর’ কোডের মাধ্যমে ক্যাশলেস লেনদেন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!