- প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৫ ০২:৩০ পিএম
গোপালগঞ্জে নারকেল গাছ পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যুবক নিহত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে নারকেল গাছ পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে হৃদয় শেখ (২০) নামে এক যুবক নিহত হয়েছে।
আজ শনিবার (০৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার উরফি ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
উরফি ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য বশার মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত যুবক হৃদয় শেখ উরফি ইউনিয়নের মধুপুর গ্রামের মিকাইল শেখের ছেলে। সে দীর্ঘদিন গাছী হিনাবে কাজ করে আসছিলেন।
ইউপি সদস্য বশার মিয়া জানান, আজ সকালে ওই গ্রামের বাড়ির পাশের একটি নারিকেল গাছ পরিষ্কার করছিল গাছি হৃদয় শেখ। এ সময় নারকেলের ডগা (পাতা) কাটলে তা বিদ্যুতের তারে পড়ে বিদ্যুতায়িত হলে হৃদয় নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিচিত্র কুমার বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিচিত্র কুমার বিশ্বাস বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় যুবক হৃদয় শেখকে হাসপাতালে নিয়ে আসা হয। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!