- প্রকাশিত: ৫ মার্চ ২০২৬ ০৫:২৭ পিএম
গোপালগঞ্জে মরা গরুর মাংস বিক্রি করতে গিয়ে যা ঘটলো
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অসুস্থ ও মরণাপন্ন গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস বিক্রেতা আলী আকবর গাজীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ৪০০ কেজি গরুর মাংস মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়।
বুধবার (৪ মার্চ) রাতে কোটালীপাড়া উপজেলা সদরের পৌর মার্কেটে অভিযান চালিয়ে এ সাজা প্রদান করেন আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম বিল্লাহ।
কোটালীপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিরাজ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বুধবার একটি গরু কীটনাশক মিশ্রিত মাঠের ঘাস ও লতাপাতা খেয়ে অসুস্থ হয়ে পড়ে। মরণাপন্ন ওই গরু জবাই করে মাংস ব্যবসায়ী আলী আকবর গাজী তার ফ্রিজে মজুদ করে রাখেন। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে স্থানীয়রা অভিযোগ করলে ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করেন।
তিনি আরো বলেন, ফ্রিজে গরুর মাংস, চামড়া, ভুড়ি ও পা একসঙ্গে সংরক্ষণ করেছেন। যা এটি স্বাস্থ্যসম্মত নয়। তাই এসব অপরাধে মাংস বিক্রেতাকে ভ্রাম্যমান আদালতের বিচারক ৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ৪০০ কেজি গরুর মাংস মাটি চাপা দিয়ে পুতে ফেলার নির্দেশন দেন। রাতে ওই গরুর মাংস মাটি চাপা দিয়ে পুতে ফেলা হয়। গরু জবাই করার আগে আমাদের দপ্তর থেকে সার্টিফিকেট নেওয়ার বিধান থাকলেও তিনি তা নেননি। অসুস্থ, মরণাপন্ন বা রোগাক্রান্ত গরু জবাই বন্ধে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ওই কর্মকর্তা।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে মাংস ব্যবসায়ী আলী আকবর গাজী অসুস্থ ও মারা যাওয়ার উপক্রম গরুর মাংস বিক্রি করে লাভবান হচ্ছিলেন। পাশাপাশি মাংস ক্রেতারা প্রতারিত হয়ে আসছিলেন। প্রাণিসম্পদ বিভাগ, স্যানিটারী ইন্সপেক্টর ও পৌরসভার তদারকি কর্মকর্তার উদাসীনতার কারনে মাংস বিক্রেতারা মরা গরুর মাংস বিক্রি করার সুযোগ পাচ্ছে বলে অভিযোগ রয়েছে। গরু মার্কেটে এনে প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে ফিটনেস সার্টিফিকেট নিয়ে পৌরসভার তদারকি কর্মকর্তার সামনে জবাই করার কথা রয়েছে। কিন্তু মাংস ব্যবসায়ীরা বাহির থেকে গরু জবাই করে ফিটনেস সার্টিফিকেট ছাড়াই মার্কেটে মাংস বিক্রি করতে নিয়ে আসেন। বিষয়টিতে উপজেলা প্রশাসনের দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে স্থানীয়রা জানিয়েছেন। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:আন্তর্জাতিক অণুজীব দিবস-২০২৬ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মাসব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি “মেধা ও মননে বিকশিত হোক আজকের সমাজ, ভবিষ্যতের পৃথিবী”—এই স্লোগানকে ধারণ করে আবদুল গনি স্মৃতি পাঠাগারের...
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্ঠা (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, রাজপথের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!