গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটর সাইকেলের ধাক্কায় জাবেদ আলী শেখ (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।


আজ সোমবার (১০ আগষ্ট) সকালে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে রবিবার (০৯ আগষ্ট) রাতে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।


টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহত পথচারী জাবেদ আলী শেখ বাগেরহাটের চিতলমারী উপজেলার লড়ারকুল গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে।


ওসি আইয়ুব আলী জানান, রবিবার রাতে নিলফা বাজার এলাকায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া অঞ্চলিক সড়ক পার হচ্ছিলেন জাবেদ আলী। এসময় দ্রুতগামী একটি মোটর সাইকেল ধাক্কা দিলে পালিয়ে যায়। এমে সে সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে খর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


তিনি আরো বলেন, এঘটনায় নিহতের পরিবার থানায় কোন অভিযোগ করেনি। আর কি কারনে তিনি চিতলমারী থেকে টুঙ্গিপাড়া আসছিলেন সেটাও জানা যায়নি। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?