- প্রকাশিত: ১১ জুলাই ২০২৬ ০৩:৫৩ পিএম
গোপালগঞ্জে মোটর সাইকেল ও ট্রলির সংঘর্ষ, স্ত্রী নিহত, স্বামী পুলিশ সদস্য আহত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ইঞ্জিন চালিত ট্রলির সাথে মোটর সাইকেলের সংঘর্ষে চায়না পারভিন নামে (৩৫) এক পুলিশ সদস্যের স্ত্রী নিহত হয়েছেন। এসময় নিহতের স্বামী মোটর সাইকেল চালক পুলিশ সদস্য চাঁন মিয়া আহত হন|
আজ শনিবার (১১ জুলাই) সকালে কাশিয়ানীর উপজেলার ব্যাসপুর এলাকার আলী হাসান তুল্কি মাদ্রাসার সামনে এ দূর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত চায়না পারভিন ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার রাখালগাছি গ্রামের পুলিশ সদস্য চাঁন মিয়ার স্ত্রী।
কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, পুলিশ সদস্য চাঁন মিয়া স্ত্রীকে নিয়ে মোটর সাইকেলে করে নিজ বাড়ী ফরিদপুরের বোয়ালমারীর রাখালগাছি গ্রাম থেকে কর্মস্থল ফরিদপুরে যাচ্ছিলেন। এসময় তারা কাশিয়ানীর উপজেলার ব্যাসপুর এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ইঞ্জিন চালিত ট্রলির সাথে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে তার স্ত্রী চায়না পারভিন নিহত হন ও পুলিশ সদস্য চাঁন মিয়া গুরুত্বর আহত হন।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়| সেখানে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা| #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!