- প্রকাশিত: ৩ জুন ২০২৬ ১০:৫৮ পিএম
গোপালগঞ্জে মহাসড়কে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ বুধবার (০৩ মে) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার দোলা পাম্পের কাছে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা এ বিক্ষোভ করে।
ছাত্রলীগের বিক্ষোভের এমন একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ বলছে এটি হয়তো পুরানো ভিভিও বা ২-১ মিনিটের মধ্যে এ কর্মকান্ড ঘটনানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখাগেছে, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা হিমেলের নেতৃত্বে ঢাকা-খুলনা মহাসড়কের একটি বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। এসময় তারা বিভিন্ন শ্লোগান দেন। শ্লোগানের মধ্যে ছিলো-“জয় বাংলা-জয় বঙ্গবন্ধু”, “বারবার দরকার-শেখ হাসিনার সরকার”, শেখ হাসিনার ভয় নাই-রাজপথ ছাড়ি নাই”, ইউনুসের চামড়া-তুলে নিবো আমরা, ইউনুসের দুই গালে-জুতা মারো তালে তালে।
পরে নেতাকর্মীরা ফাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করলে বেশ কিছু যানবাহন আটকা পরে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গেলে কাউকেই খুঁজে পায়নি।
এ ব্যাপারে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ বলেন, ভিডিওটি দেখে মনে হচ্ছে এটি আগের। তবে যদি করেও থাকে ২/১ মিনিটের বেশি সময় তারা ছিলো না। পুলিশ গিয়ে তাদের কোথায়ও পায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!