- প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫ ০১:৪১ পিএম
গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মধুমতি বিলরুট চ্যানেল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহম্পতিবার (২৪ জুলাই) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো: সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, সকালে মানিকদাহ কাচারীপাড়া রাস্তার মাথায় মধুমতি বিলরুট চ্যানেলে ওই মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ওসি আরো জানান, মৃত ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত সনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি অন্য কোথায় থেকে ভেসে আসতে পারে বলেও জানান তিনি।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!