শিরোনামঃ

গোপালগঞ্জে মায়ের বিরুদ্ধে মেয়ের পাল্টা সংবাদ সম্মেলন


স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মা অনামিকা লাকীর মিথ্যা সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন মেয়ে অর্পিতা সাহা লাবন্য।


আজ শুক্রবার (২৭ জুন) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সংবাদ সম্মেলনে অর্পিতা সাহা লাবন্যর স্বামী গৌরব সাহা ও উকিল এ্যাভোকেট আবুল কালাম আজাদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেয়ে অর্পিতা সাহা লাবন্য বলেন, আমার বাবা অসীম কুমার সাহার সাথে আমার মা অনামিকার সাথে দাম্পত্য জীবন স্বাভাবিক ছিলো না। আমার মায়ের বিয়ের পূর্বেই আশিক নামে এক মুসলিম ছেলের সাথে পালিয়ে যান। এরপর তাকে উদ্ধার করে আমার বাবার সাথে বিয়ে দেয়া হয়। আমার বাবা অসীম কুমার সাহা একজন স্বর্ণ ব্যবসায়ী। টুঙ্গিপাড়া থানার পাটগাতি বাজারে সম্পা জুয়েলার্স এর মালিক হিসাবে স্বর্ণের ব্যবসা পরিচালনা করতেন। আমার মা একজন দুশ্চরিত্রা ও অত্যান্ত লোভী প্রকৃতির মহিলা হওয়ায় আমার বাবার সাথে বিয়ে হবার পরও বিভিন্ন অসামাজিক কর্মকান্ডে লিপ্ত ছিলেন। আমার মায়ের অবহেলার কারনে আমার বাবা সঠিক চিকিতসা না পেয়ে অকালে মারা যান। আমার বাবার অকাল মৃত্যুর পরে আমার মায়ের বেপরোয়া ও উচ্ছৃংখল জীবন অতিমাত্রায় বৃদ্ধি পায়। এমন কি আমার বাবা মারা যাওয়া পরে আমি নাবালিকা হওয়ায় আমার সাথে প্রতারনা করে ব্যাংক থেকে ৫১ লাখ টাকা উত্তোলন করে আত্মসাত করেন।


তিনি আরো বলেন, আমার মা অনামিক লাকীর অবৈধ কর্মকান্ডের ধারাবাহিকতায় হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হয়ে মো: আলমগীর হোসেন নামের এক ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এতে তিনি আমার বাবার স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে অধিকার হারিয়ে ক্ষিপ্ত হয়ে গত ২৫ মে আমাদের ঘরে প্রবেশ করে জোড় পূর্ব চাবি নিয়ে দোকান থেকে ১৬৫ ভরি স্বর্ণালঙ্কার ও ১১ লক্ষ টাকা নিয়ে যায়। এ নিয়ে শালিস বৈঠক হলেও তিনি তা মানেনি।


অর্পিতা সাহা লাবন্য আরো বলেন, আমি নিরুপায় হয়ে আদালতে মামলা করি। এতে ক্ষিপ্ত হয়ে আমরা মা আমার ও আমরা পরিবারের বিরুদ্ধে অসত্য তথ্য দিয়ে কুরুচিপূর্ণ সংবাদ সম্মেলন করেছেন। আমার ও আমার পরিবারকে নিয়ে এমন মিথ্যাচার ও কুরুচিপূর্ণ কথাতে আমার ও আমার পরিবারের সম্মান নষ্ট হয়েছে। যা আমি কখনো আমার মায়ের কাছ থেকে কামনা করিনি। আমার বাবার অর্থ, স্বর্ণ ও ন্বর্ণালংকার লুটপাট এবং আমার পরিবারের সম্মান নষ্ট করায় বিচারের দাবী জানাই। স্বামীর মৃত্যুর পর সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে দ্বিতীয় বিয়ে করায় নিয্যাতন ও জীবননাশের হুমকীর প্রতিবাদে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করেছে অনামিকা লাকি নামের এক ভুক্তভোগী নারী।


এর আগে গত ২৪ জুন স্বামীর মৃত্যুর পর সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে দ্বিতীয় বিয়ে করায় নিয্যাতন ও জীবননাশের হুমকীর প্রতিবাদে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে অনামিকা লাকি নামের ওই ভুক্তভোগী নারী। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?