- প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬ ০১:৪৬ পিএম
গোপালগঞ্জে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিকার করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিকার করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের কায্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামানের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী অমিত কুমার দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক শোভন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী মোহাম্মদ হুমায়ুন রশীদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক নবী নেওয়াজ, জেলা শিক্ষা কর্মকর্তা মো: রুহুল আমীন বক্তব্য রাখেন|
এসময় বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, মাকাশক্তি নিরাময় কেন্দ্রের প্রতিনিধি, ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন|
আলোচনা সভায় বক্তারা মাদকের কুফল সম্পর্কে তুলে ধরে বলেন, মাদক শুধু একটি জীবন নয় পুরো পরিবার শেষ করে দেয়। তাই মাদক থেকে দূরে থাকবে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে| সমাজ থেকে মাদক নির্মূল করতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানানো হয়। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!