- প্রকাশিত: ২৮ জুন ২০২৫ ০২:০২ পিএম
গোপালগঞ্জে কিশোর গ্যাং ‘ডেমন বয়েজ’ গ্রুপের ৮ সদস্য গ্রেফতার, জিল জরিমানা
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘ডেমন বয়েজ’ গ্রুপের ৮ সদস্যকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও মোবাইল জব্দ করা হয়।
শুক্রবার (২৭ জুন) রাতে কাশিয়ানী উপজেলার মহেশপুর রেলষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
কাশিয়ানীর রাতইল হর্টিকালচার আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইস্তেখার তৌহিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর গ্রামের মোস্তফা মোল্যার ছেলে ইনতেমাম মোল্যা (২০), গেড়াখোলা গ্রামের মফিজুর রহমানের ছেলে মো. জিসান (২০), হোগলাকান্দি গ্রামের মনির মুন্সীর ছেলে হামজা মুন্সী (২০), একই গ্রামের আরিফ মোল্যার ছেলে অনিক মাহমুদ (২০), পশ্চিম মাঝিগাতি গ্রামের আসলাম শরীফের ছেলে ইয়ামিন শরীফ (২০), একই গ্রামের জালাল মোল্যার ছেলে বেলাল মোল্যা (২০), এস্কেন মুন্সীর ছেলে আশিক মুন্সী (২০) ও দোলা গ্রামের ওহিদ শেখের ছেলে হামিম শেখ (২০)।
ক্যাপ্টেন ইস্তেখার তৌহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহেশপুর রেলষ্টেশন এলাকায় অভিযান চালায় যৌথবাহিনীর একটি দল। এ সময় কিশোর গ্যাং ডেমন বয়েজ গ্রুপের ৮ সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে ১৫ গ্রাম গাঁজা, একটি গাঁজা সেবনের কল্কি ও ৮টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করে জেলহাজতে পাঠায়। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!