- প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫ ০৯:৩৮ এএম
গোপালগঞ্জে জুলাইযোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে যবিপ্রবিতে বিক্ষোভ
যবিপ্রবি প্রতিনিধি:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১৬ জুলাই) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন "জুলাই বিপ্লব মঞ্চ"-এর আহ্বানে শহীদ মসিয়ূর রহমান হল (শ.ম.র) থেকে শুরু হয় বিক্ষোভ মিছিলটি। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত করে তোলে পুরো ক্যাম্পাস। তাদের স্লোগান ছিল—"ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ", "গোপালগঞ্জের কি হাল, ছাত্রলীগের পাছা লাল", "হাসনাত-সারজিসের আর্তনাদ, গর্জে উঠুক প্রতিবাদ!", "আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না", "আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ", "রাজপথ ছাড়ি নাই, জুলাই-আগস্ট ভুলি নাই", "মুজিববাদ নিপাত যাক, বিপ্লবীরা মুক্তি পাক", "সমাবেশে হামলা করে, প্রশাসন কি করে?", "এই হামলা করলো কারা? আওয়ামী দোসর যারা"—ইত্যাদি।
জুলাই বিপ্লব মঞ্চের সভাপতি তপু ইসলাম বলেন, “রক্তক্ষয়ী জুলাই আন্দোলনের যারা প্রকৃত স্টেকহোল্ডার, আজ সন্ত্রাসী ছাত্রলীগ তাদের ওপর হামলা চালিয়েছে। অনতিবিলম্বে এই আওয়ামী জঙ্গীদেরকে গ্রেফতার করতে হবে। একই সাথে এই হামলা প্রমাণ করে অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা রক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।
আমরা দেখতে পাচ্ছি দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আজ ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। এই ধারা চলতে থাকলে আমরা আরো কঠোর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব।”
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও বিন বিভাগ যৌথভাবে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!