- প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫ ০৭:০৪ পিএম
গোপালগঞ্জে জুলাই স্মৃতি স্তম্ভের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে জুলাই স্মৃতি স্তম্ভের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদ এ স্মৃতি স্তম্ভ নির্মান করছে।
আজ সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট গোলচত্ত্বর এলাকায় এ জুলাই স্মৃতি স্তম্ভের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করে জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান। পরে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম কবির, জেলা পরিণিদের নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো্: আজহারুল ইসলাম, এলডিইডির নির্বাহী প্রকৌশলী মো: এহসানুল হক সহ সরকারী কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
জুলাই শহীদ মঈনুলের মা মাহফুজা বেগম বলেন, স্মৃতি স্তম্ভ নির্মানের মাধ্যে আমাদের শহীদ পরিবারকে সম্মান দেয়া হলো। এতে আমরা খুব আনন্দিত ও গর্বিত।
জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান বলেন, জুলাই শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। তাদের স্মরনে এই জুলাই স্মৃতি স্তম্ভের নির্মাণ করা হচ্ছে। তাদের আত্ম্যোগের কথা মনে রেখে আগামীতে যারাই সরকারে আসুক, যারাই বিরোধ দলে আসুক তারা যেন জুলাই বার্তাকে স্মরণ রাখে।
এসময় জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান বলেন, স্মৃতি স্তম্ভ করার পাশাপশি প্রত্যেক শহীদের জন্য একটি করে ৭টি গাছের চারা রোপন করা হবে। প্রত্যেক শহীদের কবর বাধানো হবে। প্রত্যেকটি স্কুলে নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!