- প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫ ০৩:০৯ পিএম
গোপালগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা বিষয়ক অদিদপ্তরের সহযোগীতায় জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর এ কর্মসূচীর আয়োজন করে।
আজ শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় গোপালগঞ্জ পৌরসভার মিলনায়তনে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, জেলা সমাজসেবা কর্মকর্তা হারুন-অর-রশিদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লাখসানা লাকী, গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা মোঃ আল আমিন মোল্লা বক্তব্য রাখেন।
পরে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বিভিন্ন স্তরের মানুষের অংশ গ্রহণে একটি মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য শপথ পাঠ করান। অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সরকারি শিশু পরিবার ও কিশোর কিশোরী ক্লাবের সদস্য এবং সংগীত প্রশিক্ষকরা সঙ্গীত, হামনাত ও আবৃত্তি পরিবেশন করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের বলেন, নারী উন্নয়নে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সংসারে মা, বোন কঠোর পরিশ্রম করে সংসার সুখ, শান্তি বয়ে আনে, তেমনি নারীর সঠিক সিদ্ধান্ত ও তার ক্ষমতায়নে দেশ এগিয়ে যাবে। নারীদের ক্ষমতায়নে সরকার অনেক উদ্যোগ গ্রহন করেছে। নারীর স্বাধীনতা সংসারে থাকতে হবে। সংসারে বৈষম্য থাকতে পারে না। এতে করে সংসারে সুখ শান্তি ফিরে আসবে। বাল্য বিবাহ চলবে না, বাল্য বিবাহের জন্য মাতারাই দায়ী। বয়স সন্ধি অবস্থা ছেলেমেয়েরা ভুল সিদ্ধান্ত নিতে পারে, এর জন্য পিতামাতাকে সজাগ থাকার অনুরোধ করেন। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!